Protibadi Gaan Song Credits:
- Song: Protibadi Gaan
- Vocal & Lyrics: Tahsan
- Composition: Tahsan And The Band
- Guitars: Shourin
- Bass: Shimul
- Drums: Samiul
- Keys: Adit
Protibadi Gaan Song Lyrics In Bengali :
প্রতিবাদী গান লিখবোনা আমিআমি পরাজিত কবি।
প্রতিবাদী গান শুনতে চায়না কেউ
স্তব্ধ মৃত্যু পুরী।
তবু হুঙ্কার ছেড়ে অভিশাপ দিতে পারি
অসহায় অবতার হয়ে কাঁদতে পারি,
দুর্বৃত্তেরা যতই সংঘবদ্ধ হোক
প্রকৃতির জবাবের অপেক্ষায় থাকি।
হুঙ্কার ছেড়ে অভিশাপ দিতে পারি
অসহায় অবতার হয়ে কাঁদতে পারি,
অস্ত্রের মুখে নতজানু হলেও
প্রকৃতির জবাবের অপেক্ষায় থাকি।।
যে তুমি দেশান্তরি নও
যে তুমি অস্ত্রের ভয়ে পিছু হটো না।
আলোর মিছিলে
সেই নতুন কান্ডারী,
দিগবিজয়ী কাউকে খুঁজে নাও।
পরাজিত কবির অসহায় আর্তনাদ
দেশপ্রেমিক গৃহবন্দী।
দেয়ালে যখন পিঠ
সেই সময়ের অপেক্ষা
জাতির শিরদাঁড়ার অগ্নিপরীক্ষা ..
প্রতিবাদী গান লিখবোনা আমি
আমি পরাজিত কবি।
প্রতিবাদী গান..
অসহায় অবতার হয়ে কাঁদতে পারি,
দুর্বৃত্তেরা যতই সংঘবদ্ধ হোক
প্রকৃতির জবাবের অপেক্ষায় থাকি।
হুঙ্কার ছেড়ে অভিশাপ দিতে পারি
অসহায় অবতার হয়ে কাঁদতে পারি,
অস্ত্রের মুখে নতজানু হলেও
প্রকৃতির জবাবের অপেক্ষায় থাকি ..

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন