|| একবার হতে চাই ||


একবার হতে চাই তোমার প্রেমের দুঃসাহসী নাবিক।
হতে চাই ঠিক তুমি যা চাও,
তুমি চাইলে হয়ে যাবো রজনীগন্ধাতোমার খোঁপায় ঠিক জায়গা করে নেবো।

তুমি চাইলে না হয় হবো--একলা রাতের জোনাকি।

তুমি কি হবে?

আমার বনলতা সেন।

বদ্ধমূল আমি --একা একা রাতের অন্ধকারে খুঁজে ফিরি ।

জানো তুমি এলে--স্বপ্ন গুলো আরও রঙ্গিন হয়ে ওঠে ।

তুমি আমায় এত আবেগ উপহার দিয়েছো 

তোমার জন্য এটুকু অনেক কম;   

আমি আগাগোড়া কম কথা বলা , মুখচোরা ছেলে।

আমার এখনো মনে আছে ,ক্লাস ইলেভেনকম কথা বলার কারণে


অনেক কথাই বাকি থেকে গেছে ;


সেই না বলা কথা গুলো আজ গদ্যময়।



                                           .............. বিশ্বজীৎ বণিক

মন্তব্যসমূহ