|| কলমের আর্তনাদ ||

কলমের আর্তনাদ 


অনেক গুলো দিন তো
এদিক ওদিক ব্যস্ততার মধ্যে কাটিয়ে দিলাম ।
কলমটা আর্তনাদ করে ওঠে ব্যাথায় প্রতি রাতে --বুঝতে পারি --ডায়েরি সঙ্গোপনে ডাকে প্রহরের শেষে ;অপচয় করছো ক্রমশ সময় --কেউ যেন বলে ওঠে পৃথিবীর অতল থেকে ।প্রকৃতি বারে বারে বলে অন্য কাউকে নয়;আমাদের সাথে বন্ধুত্ব করো, আমাদের ভালোবাসো।যদি পারো তবেই --তোমার জীবন হবে ,সবুজের মতো সুন্দরতোমার মন হবে আকাশের মতো মহান 'হৃদয় হবে গোলাপের মতো সুন্দর ।এখন তিমির রাতআমার ঘরের উত্তর জানালার বাইরেজোনাকির ডাক আর ব্যাং এর ডাকএক হয়ে যায় ।দু-একবার কুকুর ডেকে ওঠে ;ডেকে যায় পেঁচা অদূরে গাছের উপর থেকে ।আমি কলমকে শান্তি দিতে ব্যস্ত ।



                                        ..................বিশ্বজীৎ বণিক

মন্তব্যসমূহ