|| অবুঝ সন্ধ্যা ||

এ কোন অবুঝ সন্ধ্যা 


কেমন একটা মন খারাপের;

তুমি আছো আমার সারাটা  দিন জুড়ে ।

কেন এত আনমনা করলে আমায়;


বৃষ্টির ফোঁটায় ফোঁটায় উদাসীন;


সময়টুকু চাতক পাখির মতো চায়--


তোমার পৃথিবীর সেই বৃষ্টি ।


বাঁশির সুরে হরতাল --


সারাটা কন্ঠের সংগ্রাম জুড়ে ।


শেষ রাতের অতিথি আয়াস;


কোনদিন কি বুঝবে তুমি ।


                                          বিশ্বজীৎ   বণিক    (গ্রন্থকীট)

মন্তব্যসমূহ