সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
এ কোন অবুঝ সন্ধ্যা
কেমন একটা মন খারাপের;
তুমি আছো আমার সারাটা দিন জুড়ে ।
কেন এত আনমনা করলে আমায়;
বৃষ্টির ফোঁটায় ফোঁটায় উদাসীন;
সময়টুকু চাতক পাখির মতো চায়--
তোমার পৃথিবীর সেই বৃষ্টি ।
বাঁশির সুরে হরতাল --
সারাটা কন্ঠের সংগ্রাম জুড়ে ।
শেষ রাতের অতিথি আয়াস;
কোনদিন কি বুঝবে তুমি ।
বিশ্বজীৎ বণিক (গ্রন্থকীট)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন