Shanti Nai Mone Song Credit:
Song : Shanti Nai MoneSinger : Sadman Pappu
Tune & Music : Amit Kar
Lyrics : Noman Bibagi
Label : Agniveena
Shanti Nai Mone Song Lyrics:
তুই বন্ধু বিহনেশান্তি নাই এই মনে,
কোথায় গেলে বলনা শান্তি পাই ?
তোর খুঁজে শহরে, তোর খুঁজে বন্দরে
তোর খুঁজে শহরে, তোর খুঁজে বন্দরে
পাগলও হইয়া আমি ঘুরিয়া বেড়াই,
তুই বন্ধু বিহনে
শান্তি নাই এই মনে,
কোথায় গেলে বলনা শান্তি পাই?
কেউ তো আর বুঝে না, এ মনের বেদনা
কেউ তো আর বুঝেনা, এ মনের বেদনা,
তুই তো বন্ধু আমারই জীবনেরও সাধনা
তুই তো বন্ধু আমারই জীবনের সাধনা
হারাইয়া তোরে বন্ধু প্রেমানলে মন পুড়াই ..
তোর খুঁজে শহরে, তোর খুঁজে বন্দরে
পাগলও হইয়া আমি ঘুরিয়া বেড়াই,
তুই বন্ধু বিহনে
শান্তি নাই এই মনে,
কোথায় গেলে বলনা শান্তি পাই?
কত আর পুড়াইবি?
পুড়াইয়া কি পাইবি?
ভেতরটা কয়লা বন্ধু প্রেম দিয়া কি জুড়াইবি
ভেতরটা কয়লা বন্ধু প্রেম দিয়া কি জুড়াইবি,
দে না দেখা বন্ধুয়া তুই
দেইখ্যা তোরে প্রাণ জুড়াই ..
তোর খুঁজে শহরে, তোর খুঁজে বন্দরে
তোর খুঁজে শহরে, তোর খুঁজে বন্দরে
পাগলও হইয়া আমি ঘুরিয়া বেড়াই,
তুই বন্ধু বিহনে
শান্তি নাই এই মনে,
কোথায় গেলে বল না শান্তি পাই?
তোর খুঁজে কই যাবো?
পোড়া মনের বেদনা করে যে দেখাবো
পোড়া মনের বেদনা করে যে দেখাবো,
বিবাগী মইরা গেলে তোরে খোঁজার কেহ নাই ..
তোর খুঁজে শহরে, তোর খুঁজে বন্দরে
তোর খুঁজে শহরে, তোর খুঁজে বন্দরে
পাগলও হইয়া আমি ঘুরিয়া বেড়াই,
তুই বন্ধু বিহনে
শান্তি নাই এই মনে,
কোথায় গেলে বল না শান্তি পাই?
কোথায় গেলে বল না শান্তি পাই?

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন