Beshi Katha Baje Katha Song Credit:
- Song : Beshi Katha Baje Katha
- Singer : Pradyut Chatterjea
- Lyrics : Pradyut Chatterjea
- composer : Pradyut Chatterjea
- Music Label : Pradyut Chatterjea
Beshi Katha Baje Katha Song Lyrics:
বেশি কথা বাজে কথা, কম কথাই ভাল।বাড়তি কথায় মাথা ব্যথায় কথা হারালো।
সব কথা নয় আসল কথা, কিছুটা নকল।
বকবকিয়ে ভুলতে বসি, বিষয়টা সরল।
অন্যমনে নামতা গুনে, ফিসফিসিয়ে ভুলটা বলা,
চোখটা থেকে অন্ধ হয়ে, সোজা পথটা উল্টো চলা।
যদি বলো এক দমে, তোমার গুরুত্ব কমে।
বক্তাদের ভিড়ে শ্রোতা কি যে নাজেহাল।
অল্প কথার কি মানে, ভদ্রলোকেরাই জানে,
সত্যি-মিথ্যের চক্করে জীবন বেসামাল।
চোখটা থেকে অন্ধ হয়ে, সোজা পথটা উল্টো চলা।
তাই এখন থেকে বন্ধ করো, কথা অযথা।
যে কথাতে না আছে মুন্ডু, না আছে মাথা।
হিসেব কষে বলতে পারো, বেহিসেবি নয,
অল্প কথায় সারতে তোমার কিসের এত ভয়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন