|| আয়ুর্বেদিক উপায়ে সাদা চুলের থেকে মুক্তি ||
চুল সাদা হয়ে যাওয়ার জন্য আজ আমরা সবাই চিন্তিত। আজকাল অল্প বয়সেই অনেকের চুল সাদা হতে থাকে। কারণ জানার জন্য অনেক গবেষণা করা হয়েছে। বেশিরভাগ চুল সাদা হয়ে যাওয়ার কারন, দূষণ এবং উল্টোপাল্টা খাওয়ার জন্য হয়ে থাকে। হয়তো আপনি ভাববেন খাবার তো খেতেই হবে আর দূষণ অত সহজে কম হবে না। তাহলে আমাদের কি সাদা চুলের সাথে থাকতে হবে ? আপনি যদি আমাদের দেওয়া পরামর্শগুলি প্রয়োগ করেন, তাহলে আপনি চুল সাদা হয়ে যাওয়ার থেকে মুক্তি পাবেন।
একমাত্র চুল যা আমাদের সৌন্দর্য বাড়াতেও পারে এবং কমাতেও পারে। চুলের যত সমস্যা আছে তার মধ্যে সবচেয়ে সাধারণ সমস্যা হলো চুল সাদা হয়ে যাওয়া। আর আজকাল ২০ বছর বয়সে অনেকের চুল সাদা হতে থাকে। যার জন্য তাকে চুলের কালার-এর সাহায্য নিতে হয়। কিন্তু যদি আপনার চুল সাদা হয়ে যায়, তাহলে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। আর না তো আপনাকে চুল-এ কোনো কালার ব্যবহার করতে হবে। তাহলে আপনি জেনে নিন আয়ুর্বেদিক উপায়ে কিভাবে চুল সাদা হয়ে যাওয়ার থেকে মুক্তি পাবেন।
চুল সাদা হয়ে যাওয়ার থেকে মুক্তির উপায় :-
পেঁয়াজের ব্যবহার :- পেঁয়াজ আমাদের রান্নাঘরের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। যেকোনো কিছুই বানানো হোক না কেন পেঁয়াজের ব্যবহার হবেই। পেঁয়াজ খাবারকে সুস্বাদু বানানোর জন্য যতটা জরুরী এবং লাভকারী হয়, ঠিক ততটাই চুল কালো করার জন্য জরুরী।অর্ধেক পেঁয়াজ এবং ১০ গ্রাম জল নিয়ে সেটাকে ভালোভাবে বেটে নিতে হবে। আর সেটা থেকে ভালো করে জল বের করে নিতে হবে। তারপর এটা দিয়ে মাথায় ৩০ মিনিট ধরে মালিশ করে ঐভাবে রেখে দিন।এর আধঘন্টা পর মাথা ভালভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
ক্যাস্টর অয়েল এবং লেবুর রস :- যদি আপনি সাদা চুল নিয়ে চিন্তিত থাকেন, তাহলে আপনার জন্য ক্যাস্টর অয়েল এবং লেবুর রস এই দুটোই একটি ভালো উপহার হিসেবে প্রমাণিত হতে পারে। ২ চামচ ক্যাস্টর অয়েল-এ একটা লেবু রস করে দিতে হবে। তারপর এই দুটোকে ভালো করে মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে দিতে হবে। প্রায় আধঘন্টা পরে আপনি আপনার চুলকে ধুয়ে ফেলুন। যদি রোজ নিয়মিত আপনি এরকম করতে থাকেন, তাহলে আপনার সাদা চুল ধীরে ধীরে কমতে থাকবে এবং অবশেষে শেষ হয়ে যাবে।
আমলকি :- যখন চুলের কথা হয় তখন আমলকির ব্যবহারের কথা বলা হবে না এরকম হতে পারে না। আমলকি চুলকে প্রাকৃতিক ভাবে কালো করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি এটাকে যেকোনো ভাবে খেতে পারেন অথবা রাতে শুকনো আমলকি ভিজিয়ে রাখুন এবং সকালে উঠে সেটাকে টুকরো করে বেটে পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর এটা চুলের গোড়ায় লাগানো শুরু করে দিন। ধীরে ধীরে এরকম করতে থাকলে আপনি চুল সাদা হওয়া থেকে মুক্তি পাবেন।
আপনিও যদি সাদা চুল নিয়ে চিন্তিত থাকেন, তাহলে এই কথাগুলি মনে রাখবেন যে, কোনো কিছুর ব্যাপারে বেশি ভাবা বা চিন্তা কর করা চুল সাদা হয়ে যাওয়ার কারণ হতে পারে। আর আপনি যদি চান আপনার চুল সাদা না হোক তাহলে চিন্তা করা ছাড়তে হবে এবং সবসময় হাসিখুশি থাকতে হবে। কেননা হাসিখুশি থাকলে শুধু চুল না আপনার চেহারাও সুন্দর থাকবে। শাকসবজি বেশি পরিমাণে খেতে হবে। গাজর, ঘি অধিক মাত্রায় খাওয়া শুরু করে দিন। আপনি যদি এগুলো ঠিকভাবে মেনে চলেন তাহলে আপনিও চুল সাদা হওয়ার হাত থেকে মুক্তি পাবেন।
তাহলে এই ছিল কিছু আয়ুর্বেদিক পরামর্শ যেগুলো আপনি রোজ নিয়মিত প্রয়োগ করলে আপনার চুল সাদা হয়ে যাওয়া বন্ধ হবে।
এরকম আরো অন্যান্য আয়ুর্বেদিক টিপস সম্পর্কে জানতে এই লিংকে
ক্লিক করুন।
تعليقات
إرسال تعليق