আন্তর্জাতিক যোগ দিবস | International Yoga day

|| আন্তর্জাতিক যোগ দিবস ||

International Yoga day

          আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga day) শুধু ভারতবর্ষেই না, এমনকি সারাবিশ্বে করা হয়। তাছাড়া সারা বিশ্বে এই দিনটাকে নিয়ে খুব উত্তেজিত হতে  দেখা যায়। ২০১৫ সালের পর থেকে প্রত্যেক বছর ২১শে জুন তারিখকে আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga day) হিসেবে মানা হয়। যোগ দিবস নিয়ে বিশ্বে সমস্ত দেশের লোকজনের মধ্যে একটা আলাদাই জোশ দেখা যায়।
           সম্প্রতি প্যারিসে আন্তর্জাতিক যোগ দিবস এর আয়োজন করা হয়েছিল, যেটা প্যারিসের সবচেয়ে বড় সাংস্কৃতিক উদ্যান। এমনকি এখানে সুস্থ জীবন-শরীর ও যোগব্যায়াম কে বাহবা দেওয়ার জন্য নরেন্দ্র মোদি দ্বারা শুরু করা হয়েছিল। যোগ ব্যায়াম নিয়ে মানুষের মধ্যে এতটাই আবেগ ছিল যে এই সময় সব বয়সের প্রায় দুই হাজারের বেশি মানুষ এই আয়োজনে অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও হাজার ১৯শে জুন রাজপথে প্রায় তিরিশ হাজার লোকের সামনে বাবা রামদেব এবং শ্রী আচার্য বালকৃষ্ণ যোগ ব্যায়ামের অভ্যাস করিয়েছিলেন। এখানে একসাথে পাঁচ হাজার লোক যোগ ব্যায়াম করেছিলেন।
         এছাড়া এখানে কিছু জনপ্রিয় মানুষ যেমন মিনাক্ষি লেকি, বাবুল সুপ্রিয়, মনোজ তিওয়ারি, কৈলাস খের এবং ৬৬ বয়সের বিকাশমন্ত্রী শ্রী ভেঙ্কাইয়া নাইডু যোগ ব্যায়ামের কিছু আসন করেছেন। এর সাথে আরব দেশেও আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga day) খুব সুন্দর ভাবে মানা হয়। ভারত থেকে সুস্থ্যজীবন পাওয়ার জন্য যোগব্যায়াম আবশ্যিক এবং এই বাণী সারাবিশ্বে ছড়াচ্ছে। এটি আমাদের ভারতীয়দের জন্য একটি গর্বের ব্যাপার। এজন্য প্রত্যেকদিন সকালে ব্যায়াম করুন এবং সুস্থ জীবন লাভ করুন।

মন্তব্যসমূহ