স্বাদের পাশাপাশি আমের ৯ টি গুণাগুণ

|| স্বাদের পাশাপাশি আমের গুণাগুণ ||

|| The taste as well as the benefits of mango ||

             আমরা সবাই জানি এখন আমের সময় এসে গেছে। আর যেহেতু  আম হচ্ছে ফলের রাজা এবং এর টক মিষ্টি স্বাদ মানুষকে আরো  আকৃষ্ট করে। আর আম শুধু স্বাদের জন্যই বিখ্যাত না এমনকি এর অনেক গুণ বা উপকারিতা আছে। যদি প্রত্যেক ঋতুতে আমকে আমের মত করে খান তাহলে অবশ্যই উপকার হবে। এটা তো আমরা সবাই জানি আমের স্বাদের জন্য আমরা একটু বেশিই আম খেয়ে ফেলি। আর লোকে বলে আম বেশি খেলে শরীরের ক্ষতি হয়। হ্যাঁ সবকিছু লিমিটের মধ্যে থাকা ভালো, কিন্তু আপনি যদি আম বেশি খান তবে এটা কোন বাজে অভ্যাস না। তাহলে আমরা জেনে নেই ফলের রাজা আম আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী। আপনি এর উপকারিতা জানার পর নিজেকে আম খাওয়া থেকে আটকাতে পারবেন না। আর এইসব এর জন্যই আমকে ফলের রাজা বলা হয়।
  1. আমে থাকে এন্টিঅক্সিডেন্টস, কিউসিটিন, এক্সট্রাগালিন, ফিসিটিন-এর  অনেক তত্ত্ব যা ক্যান্সারের মতো রোগ হতে আটকায়।
  2. আমে ফাইবার এবং ভিটামিন সি প্রচুর মাত্রায় থাকে যার ফলে শরীরে কোলেস্টরলের পরিমাণ কমাতে সাহায্য করে।
  3. আম খেলে মুখে ব্রণ হয় না বা কম হতে সাহায্য করে।কিন্তু কার্বাইডে পাকানো আম একদমই খাওয়া উচিত না, কারণ এই আম খেলে ব্রণ কমানোর জায়গায় আরো বেড়ে যাবে। তাই কার্বাইডে পাকানো আম খাবেন না।
  4. আমে উপস্থিত ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি বাড়াতে অনেক সাহায্য করে।
  5. আমি থাকা ম্যালিক এবং সাইট্রিক অ্যাসিড শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এছাড়া ইমিউনিটি শক্তি বাড়াতে সাহায্য করে।
  6. আমের পাতা সারারাত ভিজিয়ে রাখার পর, সেটা সকাল বেলা ছেঁকে খেলে রক্তে ইনসুলিনের পরিমাণ ঠিক থাকে। 
  7. অনেকে খাওয়ার সাথে আম খায়, হ্যাঁ এটা ঠিক কারণ আম খেলে হজম শক্তি বাড়ে।  তাই খাবার সাথে অথবা খাওয়ার পরে একটা আম খেলে আমাদের হজম শক্তি বাড়ে।
  8. আম হলো গরমের ফল, তাই আম আমাদেরকে রোদ্দুরের প্রভাব থেকে বাঁচাতে সাহায্য করে।
  9. আম আমাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক সাহায্য করে।
        তাহলে আমরা এতদিন আম স্বাদের জন্যই খেতাম, আজকে জেনে নিলাম স্বাদের পাশাপাশি আমের উপকারীতা। এছাড়া আরো অন্যান্য জিনিস সম্পর্কে জানতে হলে দিগন্ত কবিপক্ষ-কে সাথে রাখুন।

মন্তব্যসমূহ