১০টি দৈনন্দিন জীবনে আয়ুর্বেদিক উপায়ে লেবুর ব্যবহার


|| দৈনন্দিন জীবনে আয়ুর্বেদিক উপায়ে লেবুর ব্যবহার ||

           লেবু এমনই একটা ফল যেটা প্রত্যেকের বাড়িতে থাকে, অথচ লেবু আমাদের স্বাস্থ্যের পক্ষে যে কতটা উপকারী তা আমরা অনেকেই জানিনা । তাহলে জেনে নেওয়া যাক লেবু খেলে কি কি উপকার হয় ।

      • সকালে উঠে যদি এক গ্লাস লেবু জল খাওয়া যায় তাহলে পেট পুরো পরিষ্কার হয়ে যায়। লেবু বয়েল জুস বানাতে অনেক সাহায্য করে।আর এই জুস খাবার হজম করার কাজ করে।

      • লেবুর রস আমাদের শরীরে হজম রস তৈরিতে অনেক সাহায্য করে। এছাড়া এটি পাচন ক্রিয়া তৈরিতে অনেক উপকারী।

      • লেবুতে ভিটামিন সি অনেক বেশি মাত্রায় থাকে। এর সাথে এতে অ্যান্টি-অক্সিডেন্ট-এর অনেক বৈশিষ্ট্য রয়েছে। এছাড়া এটা খেলে ত্বকের দাগ, ছোপ ছোপ ভাব সব পরিষ্কার হয়ে যায় এবং ত্বকের উজ্জলতা আনে। 

      • শরীরে কোনো ব্যথা হলে যেমন -হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা ইত্যাদি হলে লেবুর রস তার জন্য ভীষণ উপকারী।


      • লেবুর রস মুখের দুর্গন্ধ দূর করতে ভীষণভাবে সাহায্য করে।

      • লেবু জলে মিশিয়ে অনেক ভাবে ব্যবহার করা যায়।লেবুর রস শরীরের পিএইচ লেভেল বাড়াতে সাহায্য করে।

      • লেবুতে ভিটামিন সি আর পটাশিয়াম এতটা বেশি থাকে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়াতে অনেক বেশি সাহায্য করে।

      • প্রত্যেকদিন সকালে লেবু জল খাওয়ার অভ্যাস করলে শরীর সতেজ থাকে এবং শরীরে জলের পরিমাণ ঠিক থাকে।

      • যদি আপনি ওজন কমানোর চিন্তাভাবনা করেন তাহলে লেবু আপনার জন্য খুবই উপকারী।কারণ ওজন কমানোর জন্য সকালে লেবুর রসের মত উপকারী অন্য কোন জিনিস নাই।


       তাহলে আমরা জেনে নিলাম লেবু আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী। শুধু লেবুই না আরো অনেক কিছু আছে যা আমাদের শরীরের পক্ষে খুব গুরুত্বপূর্ণ এবং উপকারী। সেই সম্পর্কে আরও তথ্য জানতে গেলে আমাদের সাইট দিগন্ত কবিপক্ষ-কে সাথে রাখুন।

মন্তব্যসমূহ