It’s the need of the hour felt by us !! Its the call for the awakening of humankind!! it’s an initiative by us to reach out to all since it’s high time we step forward and care for mother nature! Let’s Commence!
MAA Lyrics Credits:
- Song - MAA ( Mother Nature )
- Lyrics - Rajat Paul
- Music & Post Production - Debaprasad Tewary
- Voice - Timir Biswas
- Video Editing - Timir Biswas
MAA Lyrics By Timir Biswas:
তোমার ওই আলতো আঙ্গুলতোমার ওই আলগোছে চুল
আমার ওই একশত ভুল
শান্ত গাছের এক সবুজ ভূমি
দেহের এক টুকরো ছিলাম
পৃথিবীর আলো ছুঁলাম
আদর এই লুকিয়ে রেখে
মিষ্টি রোদের মেঘ ছায়া তুমি
একবার দাও সুযোগ
বদলে ফেলি রূপকথার ছবি
লিখবে সেই কথা আজ
এক নিমেষে ঘর ছাড়া কবি
কষ্টের দেওয়ালে
দেখছি তোমার মুচকি সেই হাসি
রাত্রির জাগরণ যেন
ক্লান্ত জোনাকি ......
রক্তের সব ফোটাতে ঋণী আমি থাকবো মা
যেন ফিরে পাই বারে বারে শুধু এই ছায়া
ধুলো হয়ে পাই তোমার যেন স্পর্শ করে থাকতে পারি মা।
সময়ের কোন মহীমায়
আগুন আজ শুকনো পাতায়
আহমের নীল দরিয়ায়
মিশছে নদী কোন সাগর জলে
আদিমের সৃষ্টি তুমি
নতুনের জন্ম ভূমি
আগামীর হাতছানিতে
বন্দি সমাজ কোন আজব কলে
বুদ্ধির শেষ রাতে
দমকা হওয়ার ধরতে চাই গতি
মুক্তোর সন্ধানী
সব ঝিনুকের করছি তাই ক্ষতি
নিয়মের গল্প সব
দাও শুনিয়ে পাল্টে দাও মতি
বৃষ্টির আড়ালে আজ ভিজিয়ে দাও মাটি.........
তবে বলতে চাই আমি ভালোবাসি তোমাকে মা
রক্তের সব ফোটাতে ঋণী আমি থাকবো মা
যেন ফিরে পাই বারে বারে শুধু এই ছায়া
ধুলো হয়ে পাই তোমার যেন স্পর্শ করে থাকতে পারি মা।
তবে বলতে চাই আমি ভালোবাসি তোমাকে মা
রক্তের সব ফোটাতে ঋণী আমি থাকবো মা
যেন ফিরে পাই বারে বারে শুধু এই ছায়া
ধুলো হয়ে পাই তোমার যেন স্পর্শ করে থাকতে পারি মা।
রক্তের সব ফোটাতে ঋণী আমি থাকবো মা
যেন ফিরে পাই বারে বারে শুধু এই ছায়া
ধুলো হয়ে পাই তোমার যেন স্পর্শ করে থাকতে পারি মা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন