আমাদের জীবনে কলার উপকারিতা | The benefits of bananas in our lives

|| আমাদের জীবনে কলার উপকারিতা ||

         
কলা যেটা একটা খুব সাধারণ ফল। কিন্তু এর অনেক উপকারিতা আছে। আর যতক্ষণ না আপনি সেটা জানবেন ততক্ষন এর কোনো লাভ পাবেন না। তাহলে এখন জানাবো কলা খাওয়া শরীরের পক্ষে কতটা উপকার। কলাতে থাইমিন, রিবোফ্লেভিন, নিয়াসিন এবং ফলিক অ্যাসিড-এর  রূপে ভিটামিন-এ এবং ভিটামিন-বি পর্যাপ্ত মাত্রায় থাকে।এছাড়া কলাকে পুজোর খুব ভালো উৎস বলে মনে করা হয়।সকালের জলখাবার-এর সাথে যদি একটা কলা খাওয়া যায় তাহলে দুপুর পর্যন্ত খিদে পাওয়ার সম্ভাবনা থাকে না।আপনি যদি কোনো খেলাধুলার সাথে যুক্ত থাকেন, তাহলে আপনার খাবারে কলা অবশ্যই যুক্ত করুন। শরীরচর্চা করার পর আপনার শরীরে MG কম হতে থাকে, এই পরিস্থিতিতে কলাই হলো একমাত্র ফল যা আপনার শরীরে পুনরায় শারীরিক শক্তি ফেরাতে পারে।
         ভারত কলা চাষের দিকে শীর্ষস্থানীয় দেশ আর ভারত পৃথিবীতে প্রায় ২৩% কলা উৎপাদন করে। এখানে প্রত্যেক বছর ১৪.২ মিলিয়ন টন কলা উৎপাদিত হয়। এছাড়া মহারাষ্ট্র সবচেয়ে বেশি কলা উৎপাদন  করা রাজ্য।

কলা এত গুরুত্বপূর্ণ কেন :-


  • কলা বেশিরভাগ খেলোয়ারদের প্রিয় খাবার। কারণ দুটো কলা খেলে আপনি 90 মিনিট পর্যন্ত প্রবলভাবে সক্রিয় থাকবেন।এছাড়া আপনি টিভি দেখার সময় অবশ্যই খেয়াল করেছেন যে, খেলোয়াড়রা বিরতির সময় কলা অবশ্যই খায়।এর কারণ কলা খেলে শরীরে ধীরে ধীরে শক্তি উৎপন্ন হয় এবং শক্তিস্তর বজায় থাকে।
  • কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যার ফলে শরীরে রক্ত সঞ্চালন বা ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখে।যার ফলে আপনি অনেক রোগের হাত থেকে বাঁচতে পারেন।
  • পরীক্ষার দিতে যাওয়ার আগে কলা খাওয়া ভালো। কারণ এতে থাকা পটাশিয়াম মস্তিস্ককে সব সময় সুস্থ এবং সতর্ক রাখতে সাহায্য রাখে।সেই জন্য মা-বাবা পরীক্ষা দিতে যাওয়ার আগে কলা খেতে বলে।
  • কলা ভিটামিন-B6 এর খুব ভালো উৎস।যা স্নায়ুতন্ত্র-কে আরো শক্তিশালী করে।এছাড়া স্মৃতিশক্তি এবং মস্তিষ্ককে সতেজ রাখে।
  • কলা হাড়কে মজবুত রাখে, এছাড়া আপনি যদি রোজ কলা খান তাহলে আপনি অনেক সুস্থ থাকবেন।কলাতে বিশেষ করে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া থাকে যার কাজ আপনার খাবারের ক্যালসিয়াম-কে শুষে নেওয়া এবং হাড়কে মজবুত করা।
  • আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অথবা ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য অবশ্যই কলা  খাওয়া উচিত।এতে থাকা ক্যারোটিনয়েড, অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং ছোটখাটো রোগের হাত থেকে বাঁচায়।

           তাহলে এগুলো ছিল কলা খাওয়ার কিছু উপকারিতা। তাই এবার বাজার থেকে আসার সময় কলা অবশই কিনে আনবেন।

এরকম আরো অন্যান্য আয়ুর্বেদিক টিপস সম্পর্কে জানতে এই লিংকে ক্লিক করুন।

تعليقات