আমাদের জীবনে শুকনো ফলের প্রয়োজনীয়তা | The need for dried fruit in our lives
يوليو 15, 2020 • MOHAN SADHUKHAN
|| আমাদের জীবনে শুকনো ফলের প্রয়োজনীয়তা ||
খাওয়ার সময় তাজা ফলের পরিবর্তে শুকনো খাবার খাওয়া বেশি উপকার বলে মনে করা হয়। কারণ আপনি যে তাজা খাবার খাচ্ছেন, তাতে আপনার শরীরে প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত মাত্রায় সব রকম ভিটামিন এবং খনিজ পদার্থ উপস্থিত আছে কি না। যেখানে শুকনো ফলের মধ্যে আপনার প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে। এজন্য তাজা ফলের পরিবর্তে শুকনো ফল বেশি উপকারী। এছাড়া আপনি শুকনো ফল যতদিন ইচ্ছা ততদিন রাখতে পারবেন এবং যেকোনো জায়গায় যেকোনো ভাবে নিয়ে যেতে পারবেন। শুকনো ফলে তাজা ফলের তুলনায় বেশি ক্যালোরি পাওয়া যায়।
শুকনো ফলের প্রয়োজনীয়তা :-
যদি আপনি সুস্থ থাকতে চান, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে চান ইত্যাদি আরো সাধারণ সমস্যা যেগুলো আমাদের আজকাল হয়ে থাকে। সেগুলো থেকে যদি মুক্তি পেতে চান তাহলে কিছু শুকনো ফল যেগুলো আপনার শরীরের প্রয়োজনের সাথে খুব উপকারী। আপনি যদি আপনার প্রতিদিনের খাবারে এই শুকনো ফল যুক্ত করে দিন, তাহলে আপনি অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন।
শুকনো ফলের উপকারিতা :-
অ্যান্টিঅক্সিডেন্ট :- গবেষণা করে দেখা গেছে যে, শুকনো ফল অ্যান্টিঅক্সিডেন্ট-এর উৎস হয়ে থাকে। এতে ক্যান্সার, সুগার, হূদরোগ, অস্টিওপোরেসিস এবং মানসিক সমস্যা ইত্যাদির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা পাওয়া যায়।
ফাইবার :- তাজা ফলের তুলনায় শুকনো ফলে বেশি পরিমাণে ফাইবার থাকে বলে মনে করা হয়। ফাইবার আমাদের পাচনতন্ত্র-কে সঠিক ভাবে চালানোর কাজ করে। খুবানি(Apricots) এবং কিসমিস ফাইবারের খুব ভাল উৎস হয়ে থাকে। পর্যবেক্ষণ করে দেখা গেছে ফাইবার স্থূলতা, ক্যান্সার, হৃদরোগ-এর মত ক্ষতিকারক রোগ থেকে বাঁচাতে সাহায্য করে।
কোলেস্টেরল :- এটা এখনকার দিনে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কোলেস্টেরল-কে রক্তচাপের চোখেও দেখতে পারি। কাজু, বাদাম, পেস্তা এবং কিসমিসের মত শুকনো ফল সুস্থ শরীরে কোলেস্টেরল-কে নিয়ন্ত্রণ করার জন্য ভীষণভাবে সহায়তা করে।এটা অনেক উচ্চমাত্রার রক্তচাপ কম করতে সহায়ক।
তাহলে শুকনো ফল রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ফাইবার আপনাকে অনেক রোগের হাত থেকে বাঁচায় এবং অ্যান্টিঅক্সিডেন্ট আপনাকে সুস্থ এবং সতেজ রাখে।যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে আপনার বাজারে শুকনো ফল-এর মাত্রা বাড়িয়ে দিন।
تعليقات
إرسال تعليق