Sritir Chera Pata Song Credit:
- Song : Sritir Chera Pata
- Singer: Shunno Band
- Lyrics: Shunno Band
- Composer: Shunno Band
- Music Label: NESCAFÉ
Sritir Chera Pata Song Lyrics:
আমি নিতে দেবো নাসময়কে এক মুঠোভরা জোছনা,
চাঁদটা যতই দূরের হোক না
ছুঁতে আমি চাই না।
পৃথিবীর সব অপার
বিস্ময় থাক আমার অদেখা,
শূন্য খাতার প্রতিটি পাতায়
সময় কাব্য অলেখা।
ঐ নীল মেঘেদের ছোঁয়ায়,
আমি লিখবো না আর কাব্য কোনো
স্মৃতির ছেঁড়া পাতায়।
আমি দেবো না পাড়ি
তোমায় নিয়ে নিষ্প্রাণ নদীতে,
যে পথ ভুলে পৌঁছে গেছে
শূন্য মরুর বুকে।
শেষ বিকেলে হারিয়ে যাওয়া
স্মৃতি হাতড়ে বেড়ায়,
নিঝুম রাতের অন্ধকারে
স্বপ্ন ধরা খেলায়।
ঐ নীল মেঘেদের ছোঁয়ায়,
আমি লিখবো না আর কাব্য কোনো
স্মৃতির ছেঁড়া পাতায়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন