। হারানো দিন । Harano Din Kobita






হারানো দিন | Harano Din Kobita

পায়েল দাসগুপ্ত 


স্বপন ঘেরা চোখের চাওয়া 
মেঘেদেরই আসা যাওয়া 
আলোছায়়ার লুকোচুরি 
বাদল দিনের হওয়া ।

যেন আঁকা এ কার ছবি
এ কোন রঙে রাঙা রবি
হারানো সুর পুরোনো গান 
নতুন করে গাওয়া -

উতলা সব কিসের আশায় 
এ কার পরশ বাতাস মাতায়
হারানো দিন পুরোনো প্রান
নতুন করে পাওয়া ।

মন্তব্যসমূহ