।। দৃষ্টিকোণ ।। Drishtikon Kobita

Song Lyrics
Reviewed by MOHAN SADHUKHANon May 12 2019
Rating: 5



দৃষ্টিকোণ | Drishtikon Kobita

পায়েল দাসগুপ্ত 

ফুটপাথের পাশে পড়ে থাকা 
অভুক্ত পেট তখন ভাবছে
পরের দিনের সূর্য দেখতে পাবে কিনা ।
হাড় ভাঙ্গা খাটুনিতে ক্লান্ত হয়ে 
বাড়ি ফেরা বাবার কাছে 
ভালোবাসা হল
বাড়ি ফিরে সন্তানের মুখে 
আবদার ভরা ডাক শোনা 
নিজের পূজো, নববর্ষ  জলাঞ্জলি দিয়ে
সন্তানের প্রয়োজন পরিপূর্ণ করে
অর্জন করা হসিই তার ভালোবাসা 
ভালোবাসার রূপ বিচিত্র 
সেখানে তুমি আছো আমি আছি
আর আছে আমাদের দৃষ্টিকোণ ।

মন্তব্যসমূহ