Bhalobasha Lyrics | Imran | Liza

Bhalobasha Lyrics | Imran | Liza | Afran Nisho, Tanjin Tisha | Bangla New Song 2020 | Ekbar Bolo Bhalobashi



ভালোবাসা কি ঘুম ভেঙে উঠে
তোমার পথেতে হাঁটা,
ভালোবাসা কি তার গোলাপে
আমার জন্য কাঁটা।

ভালোবাসা কি শত অভিযোগ
তোমার নামে যা ঢালি,
ভালোবাসা কি জেগে থাকা রাত
চোখের নীচেতে কালি।

ভালোবাসা কি নদীর মতো
ভেসে যাই সেই জলে,
আজও বুঝিনি ভালোবাসা কী
ভালোবাসা কাকে বলে।

ভালোবাসা কি বুঝতে শেখায়
অবুঝ থাকার দিনে,
ভালোবাসা কি যৌথ খামার
তোমার আমার ঋণে।

ভালোবাসা কি অভিমানী মেঘ
তোমার আমার অঞ্চলে,
আজও বুঝিনি ভালোবাসা কি
ভালোবাসা কাকেই বলে।

ভালোবাসা কী পাহাড়ের বুকে
নাম না জানা ফুল কোনো,
ভালোবাসা কি আমার চেয়েও
অন্য কাউকে শোনো।

ভালোবাসা কি সন্ধ্যা তারা
নিভে গেলো কৌশলে,
আজও বুঝিনি ভালোবাসা কি
ভালোবাসা কাকে বলে।

ভালোবাসা কী ঘুম ভেঙে উঠে
তোমার পথেতে হাঁটা,
ভালোবাসা কী তার গোলাপে
আমার জন্য কাঁটা।

ভালোবাসা কী শত অভিযোগ
তোমার নামে যা ঢালি,
ভালোবাসা কী জেগে থাকা রাত
চোখের নিচেতে কালি।

ভালোবাসা কী নদীর মতো
ভেসে যাই সেই জলে,
আজও বুঝিনি ভালোবাসা কী

ভালোবাসা কাকে বলে।

Bhalobasha Lyrics Details:
Song: Bhalobasa
Tune: Lutfor Hasan
Music: Sumon Kalyan
Starring: Afran Nisho
Starring: Tanjin Tisha

Natok: Ekbar Bolo Valobashi
Directed by Sazzad Shuman
DoP: Nayem Fuad
Edit & Color: Shamim Hossain
Graphic Design: Nadia

Label: Eagle Music™
Produced By: Kachi Ahmed

মন্তব্যসমূহ