৫টি গুরুত্বপূর্ণ সুবিধা বেদানা খাওয়ার | 5 important benefits of eating pomegranate

|| বেদানা খাওয়ার গুরুত্বপূর্ণ সুবিধা ||


বেদানা একটি খুবই সুবিধাজনক ফল। এটি ভারত থেকে ইরান, আফগানিস্তান প্রভৃতি দেশে পাওয়া যায়। ভারতের হিমাচল প্রদেশে বেদনার উৎপাদন করা হয়। হিমাচল প্রদেশ ছাড়াও অন্যান্য রাজ্যেও বেদনার চাষ করা হয়। সুস্থ থাকার জন্য বেদনার গুরুত্ব অপরিসীম। কারণ কথায় আছে, একটা বেদনা শত রোগের সমাধান। এখানে বলা হয়েছে বেদানার গুনাগুন, কিভাবে এর প্রয়োগ করবেন, কোন রোগের জন্য কিভাবে খাবেন। তাই বেদানা আপনাকে দিতে পারে অনেক সুবিধা। বেদনা হল অনেক আগের ফল, যার উৎপত্তির ইতিহাস অনেক পুরনো। এর মধ্যে এমন অনেক পদার্থ আছে যা আপনার শরীরের পক্ষে ভীষণ উপকারী।

বেদানা খেলে কি কি উপকার হয় :-

  1. বেদানাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এছাড়া ভিটামিন সি এবং ভিটামিন কে পাওয়া যায়। বেদানা শরীরে তাৎক্ষণিক শক্তি দেওয়ারও কাজ করে। যদি বেদানার উপকারের কথা বলা হয়, তাহলে এটি আমাদের শরীরের পক্ষে সবদিক থেকে উপকার।

  2. বেদানা আমাদের শরীরে রক্ত তৈরিতে অনেক সাহায্য করে। আপনি যদি সকালে খাবার খাওয়ার পর প্রতিদিন এক গ্লাস করে ঘরে বানানো বেদানার রস খান, তাহলে এক সপ্তাহ পরে আপনার ত্বকে উজ্জ্বল ভাব চলে আসবে। এছাড়া আপনার শরীরে রোজ কাজ করার শক্তি বৃদ্ধি পাবে। 

  3. বেদানা খেলে আপনার শরীরের রক্তচাপ সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে এবং রক্ত সঞ্চালন ঠিক থাকে। যদি আপনার উচ্চ বা নিম্ন রক্তচাপ (High or Low Blood Pressure) থাকে তাহলে আপনি প্রতিদিন যেকোনো সময় বেদানা খাওয়া শুরু করে দিন এবং ধীরে ধীরে এই সমস্যা থেকে মুক্তি পাবেন।

  4. বেদানার দানা তো দূরের কথা, এর খোসা পর্যন্ত আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী। বেদানার খোসা সপ্তাহে দু-তিনবার যদি মুখে ঘষা যায়, তাহলে আপনার ত্বকের নিষ্ক্রিয় কোষ গুলো পুনরায় সক্রিয় হয়ে যাবে কিংবা তার জায়গায় নতুন করে সক্রিয় কোষ তৈরি হতে থাকে। যার ফলে আপনার মুখ আরো উজ্জল এবং সুন্দর লাগে।
  5. গর্ভাবস্থার সময় মা যদি প্রতিদিন বেদানা অথবা তার রস খায় তাহলে সন্তান সুস্থ এবং স্বাস্থ্যকর হবে। আর ভবিষ্যতে তার রোগ প্রতিরোধ ক্ষমতাও মজবুত হবে এবং তার জীবনে সে বেশি অসুস্থ হবে না। এজন্য ডাক্তাররাও গর্ভবতী মহিলাদের বেদানা খেতে বলে।
   এছাড়া বেদানা খাওয়ার আরো অনেক সুবিধা আছে। আপনি শুধু প্রতিদিন বেদানা খাওয়া শুরু করে দিন, তাহলে আপনি বাকি সুবিধাগুলো নিজেই বুঝতে পারবেন।
এরকম আরো অন্যান্য আয়ুর্বেদিক টিপস সম্পর্কে জানতে এই লিংকে ক্লিক করুন।

মন্তব্যসমূহ