Home
/
আয়ুর্বেদ
/
Ayurved Tips
/
benefits of bananas
/
/
আমাদের জীবনে কলার উপকারিতা | The benefits of bananas in our lives
|| আমাদের জীবনে কলার উপকারিতা ||
কলা এত গুরুত্বপূর্ণ কেন :-
- কলা বেশিরভাগ খেলোয়ারদের প্রিয় খাবার। কারণ দুটো কলা খেলে আপনি 90 মিনিট পর্যন্ত প্রবলভাবে সক্রিয় থাকবেন।এছাড়া আপনি টিভি দেখার সময় অবশ্যই খেয়াল করেছেন যে, খেলোয়াড়রা বিরতির সময় কলা অবশ্যই খায়।এর কারণ কলা খেলে শরীরে ধীরে ধীরে শক্তি উৎপন্ন হয় এবং শক্তিস্তর বজায় থাকে।
- কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যার ফলে শরীরে রক্ত সঞ্চালন বা ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখে।যার ফলে আপনি অনেক রোগের হাত থেকে বাঁচতে পারেন।
- পরীক্ষার দিতে যাওয়ার আগে কলা খাওয়া ভালো। কারণ এতে থাকা পটাশিয়াম মস্তিস্ককে সব সময় সুস্থ এবং সতর্ক রাখতে সাহায্য রাখে।সেই জন্য মা-বাবা পরীক্ষা দিতে যাওয়ার আগে কলা খেতে বলে।
- কলা ভিটামিন-B6 এর খুব ভালো উৎস।যা স্নায়ুতন্ত্র-কে আরো শক্তিশালী করে।এছাড়া স্মৃতিশক্তি এবং মস্তিষ্ককে সতেজ রাখে।
- কলা হাড়কে মজবুত রাখে, এছাড়া আপনি যদি রোজ কলা খান তাহলে আপনি অনেক সুস্থ থাকবেন।কলাতে বিশেষ করে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া থাকে যার কাজ আপনার খাবারের ক্যালসিয়াম-কে শুষে নেওয়া এবং হাড়কে মজবুত করা।
- আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অথবা ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য অবশ্যই কলা খাওয়া উচিত।এতে থাকা ক্যারোটিনয়েড, অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং ছোটখাটো রোগের হাত থেকে বাঁচায়।
তাহলে এগুলো ছিল কলা খাওয়ার কিছু উপকারিতা। তাই এবার বাজার থেকে আসার সময় কলা অবশই কিনে আনবেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন