সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ



সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ 

সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ, 
হঠাৎ হঠাৎ ঝোর হাওয়ায় বিশ্ব উলটপালট ।
কবেই হারিয়েছি শৈশবে ফড়িং খেলার দিন, 
স্মৃতির পটে ছবি পষ্ট ভাসে আজও, 
রাত্রি জাগরণে সন্ধানী দু চোখ, 
বিছানায় চিন্তামগ্ন ঘোর অন্ধকারে , 
চাঁদটা দেয় সঙ্গ আমায় ।
ক্রমবিকাশ প্রতিনিয়ত মন ভাবনায় নতুনত্ব, 
মেলে দিয়ে ইচ্ছে ডানা ছুঁতে চায় আকাশ, 
পাল্টে যাওয়ার খুব দরকার বর্তমান, 
তবুও যাচ্ছে না কিছুতেই ।
তবে অদূর থেকে প্রতিদিন ক্ষনে ক্ষনে 
আমাকে হাতছানি দিয়ে ডাকে কে সে? 


                                        বিশ্বজীৎ বণিক

মন্তব্যসমূহ